You dont have javascript enabled! Please enable it!

1971.08.06 | বাংলাদেশ সরকার কর্তৃক নয়া ডাক টিকেট চালু | জয়বাংলা

বাংলাদেশ সরকার কর্তৃক নয়া ডাক টিকেট চালু (জয় বাংলার বিশেষ প্রতিনিধি) গত ২৯শে জুলাই থেকে বাংলাদেশের ওপর ভিন্ন ভিন্ন রকমের আটটি ডাক টিকেট চালু করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এসব ডাক টিকেট বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে দশ পয়সা থেকে সর্বাধিক দশ টাকার ডাক টিকেট।...

1971.08.13 | অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ঘোষণা এটা জনযুদ্ধ : ভাড়াটিয়া সৈন্যের যুদ্ধ নয় | জয়বাংলা

অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ঘোষণা এটা জনযুদ্ধ : ভাড়াটিয়া সৈন্যের যুদ্ধ নয় এই সরকারের আয়ের কোন রকম সুনির্দিষ্ট বন্দোবস্ত নেই। শুধু মাত্র দান, শুধু মাত্র খয়রাত, শুধু মাত্র ঋণ, আর শুধু মাত্র কিছু কিছু বান্ধব মারফত টাকা সংগ্রহ করে কোন মতে সরকার চলছে। তাই...

1971.08.23 | পূর্ণ স্বাধীনতা ছাড়া আপোষ নেই —আবু সাঈদ | বাংলাদেশ

পূর্ণ স্বাধীনতা ছাড়া আপোষ নেই- —আবু সাঈদ লন্ডন, ২১শে আগষ্ট— স্বাধীনতা, বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ছাড়া পাকিস্তানের সঙ্গে আমাদের কোন আপোষ নেই। বাংলাদেশের মানুষ আজ এমন একটি জায়গায় গিয়ে পৌঁচেছে, সেখান থেকে তাদের প্রত্যাবর্তন সম্ভব নয়। ইরাণের উদ্যোগে পশ্চিম...

1971.09.10 | বাংলাদেশের মুক্তি সংগ্রামের নবতর পর্যায় – সরকারকে উপদেশ দানের জন্য সর্বদলীয় কমিটি গঠন | জয়বাংলা

বাংলাদেশের মুক্তি সংগ্রামের নবতর পর্যায় সরকারকে উপদেশ দানের জন্য সর্বদলীয় কমিটি গঠন বাংলাদেশের বর্তমান মুক্তিযুদ্ধের ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসাবে বাংলাদেশের ৪টি প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ের একটি ‘উপদেষ্টা কমিটি’ গঠন করা হয়েছে।...

1971.09.26 | স্বীকৃতি নাই বা হোক, বাঙলাদেশ স্বপ্রতিষ্ঠিত হবে —প্রধানমন্ত্রী | সাপ্তাহিক বাংলা

স্বীকৃতি নাই বা হোক, বাঙলাদেশ স্বপ্রতিষ্ঠিত হবে —প্রধানমন্ত্রী (বিশেষ প্রতিনিধি) মুজিবনগর, ২৪শে সেপ্টেম্বর— ‘স্বীকৃতি চাইনা, স্বীকৃতি ছাড়াই বাংলাদেশের মানুষ তাদের মাতৃভূমি থেকে হানাদার বাহিনীকে নির্মূল করে দিয়ে সপ্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত হবে।’ সম্প্রতি...

1971.09.28 | বাঙালি জাতিকে দাবাইয়া রাখার সাধ্য কাহারও নাই— বঙ্গবন্ধু কর্তৃক ইয়াহিয়ার আপোষ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান | বাংলার বাণী

বাঙালি জাতিকে দাবাইয়া রাখার সাধ্য কাহারও নাই— বঙ্গবন্ধু কর্তৃক ইয়াহিয়ার আপোষ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান রাজনৈতিক ভাষ্যকার “এই বাংলা বীর প্রসবিনী বাংলা সংগ্রামী বাংলা। চিরদিন কাহারও কলোনী হইয়া, বাজার হইয়া, গোলাম হইয়া রাখিতে পারিবে না। বাঙালি জাতির জয় হইবেই।”...

1971.06.25 | কোন রকম সাহায্য দিয়ে পাকিস্তানের রক্তপিপাসু সামরিক সরকারকে শক্তিশালী না করার জন্যে বৃহৎ শক্তিবর্গের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান | জয়বাংলা

কোন রকম সাহায্য দিয়ে পাকিস্তানের রক্তপিপাসু সামরিক সরকারকে শক্তিশালী না করার জন্যে বৃহৎ শক্তিবর্গের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণপ্রতিনিধিদের দ্বারা গঠিত সরকারের প্রশাসনিক কাজে সরাসরি অংশগ্রহণ ও পরিপূর্ণ আত্মমর্যাদার মধ্য দিয়ে একটা জাতি হিসাবেই আমরা বাঁচতে চাই—এই...

1971.07.01 | আমাদের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী | স্বদেশ

আমাদের প্রধান সেনাপতি : জেনারেল ওসমানী বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মহম্মদ আতাউল গনী ওসমানীর নাম আজ বাংলার ঘরে ঘরে গর্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। আত্মত্যাগ ও নিষ্ঠা এবং সর্বোপরি দৃপ্ত ও বিচক্ষণ নেতৃত্বের জন্য বাংলার এই চিরকুমার প্রধান সেনাপতি সকলের কাছে...

1971.07.01 | বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের ভাষণ | স্বদেশ

বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের ভাষণ গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম সম্প্রতি সংগ্রামী বাঙালি জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক বেতার ভাষণে বলেন, গণ- প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও...

1971.07.01 | স্বাধীনতার জন্য এ রক্তদান বৃথা যাবে না – কামরুজ্জামান | স্বদেশ

স্বাধীনতার জন্য এ রক্তদান বৃথা যাবে না – কামরুজ্জামান গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামরুজ্জামান মাতৃভূমিকে শত্রুদের কবল হতে উদ্ধার করার জন্য জীবন মরণ পণ করে এগিয়ে আসতে পুনরায় মুক্তিকামী সাড়ে সাত কোটি বাঙালির প্রতি উদাত্ত আহ্বান...