1971.05.26, District (Bagerhat), Genocide
তেলিগাতি ও আঠারোগাতি গণহত্যা, বাগেরহাট ১৯৭১ সালে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার তেলিগাতি গ্রামটি ছিল আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি। হানাদার বাহিনী একাধিকবার এই ঘাঁটিকে আক্রমণ করে- যার মধ্যে ২৬ মে এবং ৭ আগস্ট তারিখের আক্রমণ ছিল বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে ২৬ মে তারিখের...
1971.09.22, District (Netrokona), Genocide, Killing Fields
ত্রিমোহনী গণহত্যা ও বধ্যভূমি, নেত্রকোনা নেত্রকোনা-পূর্বধলা সড়কের মাঝামাঝি ত্রিমোহনীর অবস্থান। ব্রিটিশ শাসনামলে এখানে মগড়া নদীর ওপর পাকা সেতু নির্মিত হয়। একাত্তরে বর্বর পাকবাহিনী এ সেতুটিকেই হত্যাযজ্ঞের নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাসই...
1971.04.27, District (Barisal), Killing Fields
ত্রিশ গোডাউন কম্পাউন্ডের পেছনের বধ্যভূমি, বরিশাল বরিশালের ত্রিশ গোডাউন কম্পাউন্ডের পেছনের গেট থেকে নদীর ঘাট পর্যন্ত প্রায় বিশ বিঘার মতো ধানি জমির পুরোটাই বরিশালের মূল গণকবর ও বধ্যভূমি এলাকা। বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে এসে ঐ এলাকাতে হত্যা করে, কখনো মাটিচাপা আবার...
District (Sylhet), Genocide
ত্রৈলোক্যবিজয় গণহত্যা, সিলেট বাসুদেবশ্রীতে গণহত্যা শেষে পাকিস্তানি হায়েনার দল ত্রৈলোক্যবিজয় গ্রামে প্রবেশ করে। এখানেও শুরু করে তারা পাইকারি হত্যাযজ্ঞ। যাকেই সামনে পায়, তাকেই লক্ষ্য করে তারা ছুঁড়ে চলে গুলি। আর সেই গুলিতে একে একে ঢলে পড়েন দেবেন্দ্র সেন, দেবেন্দ্র...
District (Narayanganj), Genocide
দক্ষিণপাড়া গণহত্যা, নারায়ণগঞ্জ নভেম্বর মাসের শেষ সপ্তাহ। পাকিস্তান সেনাবাহিনী ও তার দোসররা নারায়ণগঞ্জের সাওঘাট গ্রামের দক্ষিণপাড়ায় হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা মুতালিব মীর, সলিমুল্লাহর বাড়িঘর আগুন ধরিয়ে দেয়। গোলাকান্দাইল ঋষিপাড়া পুড়িয়ে দেয়। বলাইখা গ্রামের...
District (Sylhet), Genocide
দক্ষিণ পৈলাবাগ গণহত্যা, সিলেট বাসুদেবশ্রী, ত্রৈলোক্যবিজয় এবং কামালপুরের হত্যাযজ্ঞের সংবাদ অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পাশাপাশি গ্রামগুলোর মানুষজন। ফলে তাঁরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু সবগুলো গ্রামের সমস্ত মানুষ...
1971.04.03, District (Rangpur), Genocide
দখিগঞ্জ হত্যাকাণ্ড, রংপুর ৩ এপ্রিল ‘৭১ শনিবার। রংপুরে ঘটল এক অকল্পনীয় হত্যাযজ্ঞ। ২৫ মার্চের রাতের গোলাগুলির মতোই মধ্যরাতে দখিগঞ্জ শ্মশানের কাছে গুলির শব্দ পাওয়া যায়। তখন পর্যন্ত কেউ কল্পনা করতে পারেনি পাকিস্তানি হানাদার বাহিনী হাত-পা বেঁধে এভাবে নির্মমভাবে...
1971.05.30, District (Rangpur), Genocide
দমদমা ব্রিজ গণহত্যা, রংপুর ৩০ মে মধ্যরাত। কারমাইকেল কলেজ চত্বরে অতর্কিতভাবে ঢুকে পড়ল হানাদার বাহিনীর কভয়। খুঁজতে থাকল হিন্দু ধর্মাবলম্বীরা কোথায় থাকেন। হানাদার বাহিনীর গাড়ি থেকে নেমে এল ক’জন মুখোশধারী অবাঙালি। দখলদার বাহিনীকে চিনিয়ে দিল হিন্দু ধর্মাবলম্বী...
District (Gaibandha), Genocide
দলদলিয়ার গণহত্যা, গাইবান্ধা গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে পাকসেনারা দুঃসহ নির্যাতন, গণহত্যা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ঐদিন ভোরে পাকবাহিনী ও অবাঙালিরা হিন্দুপ্রধান দলদলিয়া গ্রামটিকে ঘিরে ফেলে শুরু করে নারকীয় তাণ্ডব। পাকবাহিনীর...
District (Brahmanbaria), Genocide
দশদোনা গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় লাভের মাত্র তিন দিন পূর্বে বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলায় দশদোনা গ্রাম পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা অতর্কিত হামলা চালিয়ে...