You dont have javascript enabled! Please enable it!

1971.12.15 | আসাম সংহতি পরিষদের চেয়ারম্যান শ্রীলক্ষীপ্রসাদ গােস্বামীর আবেদন | আজাদ

আসাম সংহতি পরিষদের চেয়ারম্যান শ্রীলক্ষীপ্রসাদ গােস্বামীর আবেদন নিতান্ত অকারণে পাকিস্তান আমাদের মাতৃভূমি আক্রমণ করিয়াছে। ভারত পাকিস্তানের এই চ্যালেঞ্জের মােকাবিলা হইয়া শত্রুদেরে শায়েস্তা করার জন্য বদ্ধপরিকর। ভারতের সকল স্তরের নর নারী সৰ্ব্বপ্রকার ভেদাভেদ বর্জন করতঃ...

1971.12.17 | শহর করিমগঞ্জ ও যুদ্ধের এক পক্ষ | যুগশক্তি

শহর করিমগঞ্জ ও যুদ্ধের এক পক্ষ (স্টাফ রিপাের্টার) ২১শে নভেম্বর করিমগঞ্জ শহরের উপর পাক-হামলার মােকাবিলায় শহরবাসী যে মনােবল দেখিয়েছিলেন, ৩রা ডিসেম্বর থেকে যখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল তখনও কিন্তু তাতে ঘাটতি পড়ে নি। ব্লাক আউটের দরুণ রাত্রি বেলাটা একটু নির্জন,...

1971.12.22 | বাংলাদেশের স্বাধীনতায় উল্লাস | দৃষ্টিপাত

বাংলাদেশের স্বাধীনতায় উল্লাস ১৭ই ডিসেম্বর করিমগঞ্জ কলেজ রবীন্দ্র সদন গার্লস কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ ও যুবসম্প্রদায় কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতায় উল্লাস প্রকাশের জন্য একসভায় মিলিত হন। সভায় পৌরহিত্য করেন অধ্যক্ষ শ্রীরাকেশ চন্দ্র রায়। [ সভার প্রারম্ভে...

1971.12.29 | ভারত কোন দেশের ইঙ্গিতে চলেনা- প্রধানমন্ত্রীর দৃপ্ত ঘােষণা | আজাদ

ভারত কোন দেশের ইঙ্গিতে চলেনা প্রধানমন্ত্রীর দৃপ্ত ঘােষণা নয়াদিল্লী ২৭ শে ডিসেম্বর’ গতকল্য এখানে আমেরিকার নিউজউইক ও টাইম পত্রিকার প্রতিনিধিগণকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জানান যে ভারত পৃথিবীর কোন রাষ্ট্রের কথায় চলেনা, ভারত নিজস্ব বিঘােষিত নীতি মতে...

1971.12.31 | দিক-দর্শন | যুগশক্তি

দিক-দর্শন আমাদের জোয়ানদের যেমন দেখেছি সেনাবাহিনী সম্পর্কে সাধারণ মানুষের একটা ভীতি আছে, দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে মিত্রবাহিনীর সৈন্যরা (যার মধ্যে ভারতীয় সৈন্যরাও ছিল) নাগরিক জীবনে অসামাজিক উচ্ছঙ্খলার যে বন্যার সৃষ্টি করেছিল, মূলতঃ তা থেকেই এই ভীতির জন্ম। গৌহাটি বা...

1971.04.02 | বদরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড | যুগশক্তি

বদরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড বিগত ২৭ শে মার্চ বদরপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে কয়েকখানা দোকান এবং রেলওয়ের ৬টি বাড়ী সহ দেড় শতাধিক গৃহ ভস্মীভূত হইয়াছে। মহকুমা শাসক শীতপনলাল বরুয়া এই সংবাদ পাইয়া সঙ্গে সঙ্গে বদরপুরে যান এই দুর্গত পরিবারগুলির জন্য সাহায্যের...

1971.10.22 | পাকবাহিনী কর্তৃক করিমগঞ্জ সীমান্তে আবার বেপরােয়া গুলীবর্ষণ | যুগশক্তি

পাকবাহিনী কর্তৃক করিমগঞ্জ সীমান্তে আবার বেপরােয়া গুলীবর্ষণ গত ১৩ই অক্টোবর বুধবার রাত আনুমানিক ন’টার সময় পাক সৈন্যরা করিমগঞ্জ সীমান্তের লক্ষীবাজার ও ভাঙ্গা এলাকায় প্রচণ্ড গুলীবর্ষণ করে। রাত ২ টা পর্যন্ত এই গােলাবর্ষণ চলতে থাকে। জানা গেছে যে, ভারতীয় এলাকার...

1971.10.27 | ভারতের আকাশে পাক জঙ্গী বিমান | দৃষ্টিপাত

ভারতের আকাশে পাক জঙ্গী বিমান গত ২৪শে অক্টোবর রণােন্মত্ত পাকিস্তানের দুই ঝাঁক জেট বিমান আকাশ সীমা লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়ে। দমদমের শক্তিশালী র্যাডারে তা ধরা পড়েছে। দমদম থেকে ৩০ মাইল দূরে বিমান বন্দরের পূর্বদিক থেকে ঐসব জঙ্গী বিমান ছুটে আসে। মিনিট চারেক চক্কর...

1971.10.27 | আসামে ১২ হাজার রাজাকার | দৃষ্টিপাত

আসামে ১২ হাজার রাজাকার আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী গৌহাটীতে শাসক কংগ্রেসের সভায় বলেন যে আসামের গােয়ালপাড়া সীমান্ত দিয়ে পাকিস্তান হইতে বারাে হাজার রাজাকর আসামে ঢুকিয়াছে। উহারা পাকিস্তানী সেনাবাহিনীরই এক অংশ বলিয়া উহাদেরে শরণার্থীদের হইতে পৃথক...

1971.10.29 | করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী বাহিনীর গুলীবর্ষণ অব্যাহত | যুগশক্তি

করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী বাহিনীর গুলীবর্ষণ অব্যাহত গত ২৩ শে অক্টোবর লাতু সীমান্তবর্তী মনতলী ও দেওতলী গ্রামে পাকিস্তানী সৈন্যবাহিনী ৪ ইঞ্চি মর্টারের সাহায্যে ১৭ রাউণ্ড গুলীবর্ষণ করে। এতে জনৈক বৃদ্ধা মহিলা আহত হন। ২৪ শে অক্টোবর রাত্রে পাক সেনারা করিমগঞ্জ সীমান্তে...