You dont have javascript enabled! Please enable it!

রাজনগর উপজেলা গণহত্যা | মৌলভীবাজার

রাজনগর উপজেলা গণহত্যা, মৌলভীবাজার রাজনগর মৌলভীবাজার জেলার একটি উপজেলা। এ উপজেলার জনগণ বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন। হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন মনির আহমদ, বাতির মিয়া, প্রদীপ দাস, সুদর্শন দেব, শিশির দেব,...

1971.11.24 | রাঙামাটিয়া ও এর আশপাশের গ্রামের গণহত্যা | গাজীপুর

রাঙামাটিয়া ও এর আশপাশের গ্রামের গণহত্যা, গাজীপুর কালিগঞ্জের যে এলাকাটিতে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল তার নাম রাঙামাটিয়া। নভেম্বরের আগ পর্যন্ত পাকসেনাদের আনাগোনা তেমন ছিল না। রবি রিবেরু জানান, নভেম্বরের ২৪ তারিখে ঢাকা থেকে ট্রেনে করে...

রাউতহাট গণহত্যা | ব্রাহ্মণবাড়িয়া

রাউতহাট গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া উপজেলার অধীনস্থ রাউতহাট গ্রামে বর্বর পাকহানাদার বাহিনীর গুলিতে ১৬ জন সাধারণ মানুষ শাহাদাত বরণ করেন। সেখানে একটি গণকবরে ১৪ জন এবং অপরটিতে ২ জনের গণকবর রয়েছে। [১১৯] শাহজাহান আলম সাজু সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড)...

1971.05.26 | রাউতগাও গণহত্যা | সিলেট

রাউতগাও গণহত্যা, সিলেট পাকিস্তানি হানাদার বাহিনী প্রথম দিন পৃথিমপাশা থেকে যাওয়ার সময় রাউতগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামে প্রবেশ করে। কোনো কারণ ছাড়াই পাকড়াও করা হয় আবদুর রহমান মুন্সিকে। গ্রামে তিনি ছমরু মুন্সি নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। খুবই জনপ্রিয় লোক তিনি।...

রাইনখোলা বধ্যভূমি | ঢাকা

রাইনখোলা বধ্যভূমি, ঢাকা রাইনখোলা বধ্যভূমি ঢাকা চিড়িয়াখানার কাছে অবস্থিত। স্বাধীনতার পরপরই এটাকে চিহ্নিত করা হয়। একটি উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে রাইনখোলা এলাকার ‘ডুইপ’ প্রকল্পে বধ্যভূমিটির সন্ধান পাওয়া যায়। সেখানে একটি পরিত্যক্ত স্যুয়ারেজ রিজার্ভার এবং তার...

রসুলপুর ও দিশাবন্দ বধ্যভূমি | কুমিল্লা

রসুলপুর ও দিশাবন্দ বধ্যভূমি, কুমিল্লা স্টেশনের নাম রসুলপুর কুমিল্লা, পূর্ব নাম ছিল ফকিরহাট। সেখানে স্থাপন করা হয়েছিল পাকহানাদার বাহিনীর ক্যাম্প। স্টেশন সংলগ্ন ভ্যাংরা ক্যাম্পে এনে নির্মমভাবে হত্যা করা হতো নিরীহ নিরস্ত্র বাঙালিদের। তাদের বধ করার কৌশল ছিল বড়ই...

1971.05.19 | রশুনিয়া শিংবাড়ী গণহত্যা | মুন্সিগঞ্জ

রশুনিয়া শিংবাড়ী গণহত্যা, মুন্সিগঞ্জ ১৯ মে পাক সেনাবাহিনী মুন্সিগঞ্জ জেলার (মহকুমা) সিরাজদিখান থানা দ্বিতীয়বারের মতো দখল করে নিয়ে বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিকাণ্ড ও হামলা চালাতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ মে রাতে পাকসেনারা একই থানার রশুনিয়া...

রমনা পার্ক গণকবর | ঢাকা

রমনা পার্ক গণকবর, ঢাকা ঢাকা শহরের রমনা পার্কের উত্তর-পূর্ব কোণে বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এখানে ইতস্তত বিক্ষিপ্ত মানুষের মাথার খুলি, অস্থির সন্ধান পেয়ে কতিপয় উৎসাহী বাঙালি যুবক ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে কিছু স্থান হালকা খনন করতেই বেশকিছু কঙ্কালের...

1971.03.26 | রমনা কালীমন্দির গণহত্যা | ঢাকা

রমনা কালীমন্দির গণহত্যা, ঢাকা ২৫ মার্চের কালোরাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ার পর ২৬ মার্চ সকাল এগারোটার দিকে পাকিস্তানি বাহিনী প্রথম মন্দির ও আশ্রম অঙ্গনে প্রবেশ করে। তারা মন্দির ও আশ্রমবাসীদের মন্দির থেকে না বেরোনোর জন্য বলে যায়। এ...

রণদাপ্রসাদ সাহার বাড়িসংলগ্ন নদীর ঘাট গণকবর | টাঙ্গাইল

রণদাপ্রসাদ সাহার বাড়িসংলগ্ন নদীর ঘাট গণকবর, টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা ছিলেন কমলচন্দ্র সাহা। পাকবাহিনী যখন এলাকায় প্রবেশ করে তখন তিনি দোকানে ছিলেন। তাঁরা তাঁকে প্রথমেই প্রশ্ন করে হিন্দু না মুসলমান। কমল অকপটে স্বীকার করেন যে তিনি হিন্দু। তখন তারা...