District (Lakhsmipur), Genocide, Killing Fields
বাগবাড়ি বধ্যভূমি ও গণকবর, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরেও রয়েছে বধ্যভূমি ও গণকবর। লক্ষ্মীপুর উপকণ্ঠে রাস্তার উত্তর পাশের স্থানটির নাম বাগবাড়ি। এখানেই ছিল পাকিস্তানিদের ক্যাম্প। ১৯৭১ সালে বাগবাড়ি বধ্যভূমির নাম শোনেনি এমন মানুষ লক্ষ্মীপুরে খুব কমই ছিল। এই বাগবাড়িতে ছিল...
1971.05.31, District (Pabna), Genocide, Killing Fields
বাগবাটি গণহত্যা ও বধ্যভূমি, পাবনা পাবনা জেলার ঈশ্বরদী অঞ্চলের একটি গ্রাম বাগবাটি। ‘৭১-এর বাগবাটি গ্রামকে নিরাপদ ভেবে পাকবাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য বগুড়া, শেরপুর, চান্দাইকোনা এবং রায়গঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষ এখানে আশ্রয় নেয়। ৩১ মে রাতের শেষ প্রহরে পাক...
District (Dhaka), Killing Fields
বাংলা কলেজ আমবাগান বধ্যভূমি, ঢাকা রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজে পুরো একাত্তর জুড়েই চলেছে নারকীয় হত্যাকাণ্ড। টিচার্স কমনরুমের দক্ষিণে দুটি কুয়া ছিল, অধ্যাপকের বাসভবনের গেটের সামনে এবং একটি কুয়ার একাত্তরে ভর্তি ছিল শহীদদের লাশে। অধ্যক্ষের বাসভবনের...
1971.05.08, District (Sylhet), Killing Fields
বাইশটিলা গণকবর, সিলেট মুক্তিযুদ্ধ চলাকালে সিলেট জেলার সদরে বাইশটিলাতে পাকহানাদাররা বাঙালিদের ধরে এনে গণহত্যা চালিয়ে গণকবর দেয়। তারা ৮ মে দেশত্যাগ না করা কিছু বাঙালির বাসস্থান ঘেরাও করে বন্দি করে একসাথে জড়ো করে সবাইকে হত্যা করে। শিশু নারী পুরুষ, বৃদ্ধ এমনকি পাগলও...
District (Pirojpur), Killing Fields
বলেশ্বর নদী ঘাটের সিঁড়ির বধ্যভূমি, পিরোজপুর পিরোজপুর শহরের বলেশ্বর নদীর ঘাটের একটি সিঁড়ির ওপর দাঁড় করিয়ে হত্যা করা হতো নিরীহ বাঙালিদের। হুলারহাটের নদীঘাট ও কাউখালীর নদীঘাটেও চলত হত্যাযজ্ঞ। এ ছাড়া মঠবাড়িয়া ও কাউখালী ঘাটে রয়েছে দুটি গণকবর। [৩৪] ডা. এম.এ. হাসান...
District (Chuadanga), Killing Fields
বদু মিয়ার আম বাগান বধ্যভূমি, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার বদুমিয়ার বাগানের পেছনে (বর্তমান শান্তিপাড়া) বাবলাবাগান শহরের সবচেয়ে বড় বধ্যভূমি। যাঁদের হত্যার সিদ্ধান্ত নেয়া হতো তাঁদের ধরে বাবলাবাগানে নিয়ে এসে ৫-৭ ফুট গভীর গর্ত খুঁড়িয়ে নেয়া হতো। পরে...
District (Moulvibazar), Killing Fields
বড়লেখা হাজীগঞ্জ বাজার জামে মসজিদ বধ্যভূমি, মৌলভীবাজার মৌলভীবাজার জেলার বড়লেখা থানার এখানে হত্যার শিকার হয় বোবারথল এলাকার ইব্রাহিম আলী (ওঝা) এবং পানিধার গ্রামের জছির আলী। ১৩৮৭ বাংলার ১১ জ্যৈষ্ঠ বিকেল সাড়ে চারটা। গাড়িতে করে পাকবাহিনী ইব্রাহিম আলী (ওঝা) ও জছির আলীকে...
District (Mymensingh), Killing Fields
বড়বাজার কালীবাড়ি বধ্যভূমি, ময়মনসিংহ ময়মনসিংহ শহরের বড় বাজারের কালীবাড়ি একটি বধ্যভূমি। কালীবাড়ির একটি কক্ষে পাওয়া যায় চওড়া দুটি কাঠের টুকরা যাতে চাপ চাপ রক্তের চিহ্ন ছিল। ধারণা করা হয়, এই কাঠের টুকরার ওপর রেখেই হতভাগ্য বাঙালিদের জবাই করে হত্যা করা হতো।...
District (Sylhet), Genocide, Killing Fields
বড়শালা গ্রাম গণহত্যা ও গণকবর, সিলেট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সিলেট জেলার সদরে বড়শালা মৌজার মডেল স্কুলের উত্তরে পাকহানাদারেরা গণহত্যা চালায়। হানাদার বাহিনীর সদস্যরা সিলেট জেলার শহর ও শহরতলি থেকে ১০ জন বাঙালিকে ধরে এনে বড়শালা গ্রামে গুলি করে গণহত্যা করে...
1971.04.26, District (Bogra), Genocide, Killing Fields
বগুড়ার বিভিন্ন গ্রামের গণহত্যা ও গণকবর, বগুড়া স্বাধীনতা যুদ্ধে বগুড়ার শেরপুরের কল্যাণী, ঘোগা, দাড়িমুকুন্দ ও বাগড়া কলোনির গণহত্যার ঘটনা ভয়াবহ ও মর্মন্তুদ। পাকসেনারা এ অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক আমান উল্লাহ খানের বাড়ি জ্বালিয়ে তাদের ধ্বংসলীলা শুরু হয়।...