You dont have javascript enabled! Please enable it!

1971.05.09 | আখাউড়ায় প্রচণ্ড লড়াইঃ ১৫০ পাক সেনা নিহত | আনন্দবাজার পত্রিকা

আখাউড়ায় প্রচণ্ড লড়াইঃ ১৫০ পাক সেনা নিহত আগরতলা, ৮ মে শনিবার সারাদিন ধরে বাংলাদেশের নানাস্থানে মুক্তিফৌজ ও পাক-হানাদারদের মধ্যে তুমুল লড়াই চলে। লড়াই সবচেয়ে তীব্র আকার ধারণ করে আখাউড়ায়। এখানে মুক্তিফৌজের আক্রমণে ১৫০ পাক-সেনা নিহত হয়েছে। পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে মুক্তিফৌজ...

1971.05.08 | বিভিন্ন সেনাঙ্গনে মুক্তিসেনাদের আমচকা আক্রমণ | যুগান্তর

বিভিন্ন সেনাঙ্গনে মুক্তিসেনাদের আমচকা আক্রমণ কলাকাতা, ৭ মে (ইউএনআই)-সীমান্তের ওপার থেকে পাওয়া খবরে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে মুক্তিফৌজের পক্ষ থেকে কমাণ্ড আক্রমণে প্রায় ১৫ জন পাক ফৌজ খতম হয়েছে। এরমধ্যে ময়মনসিংহে কালুমাখানায় পাকবাহিনীর আমচকা...

1971.05.07 | মুক্তিফৌজের গেরিলা তৎপরতা বৃদ্ধি, আখাউড়ায় জোর লড়াই | আনন্দবাজার পত্রিকা

মুক্তিফৌজের গেরিলা তৎপরতা বৃদ্ধি, আখাউড়ায় জোর লড়াই আগরতলা, ৬ মে- বাংলাদেশের সর্বত্র মুক্তিফৌজের তৎপরতা দারুণ বেড়ে গিয়েছে। মুক্তিফৌজের অতর্কিত আক্রমণে পাক-বাহিনী নাজেহাল। বহু পাক-সেনা নিহত হয়েছে। বহু জায়গায় পাক-সেনা পিছু হটেছে। বৃহস্পতিবারও আখাউড়ায় দুই পক্ষে প্রচণ্ড...

1971.05.05 | নোয়াখালী ও কুমিল্লায় গুরুত্বপূর্ণ সড়ককেন্দ্র মুক্তিফৌজের দখলে | যুগান্তর

নোয়াখালী ও কুমিল্লায় গুরুত্বপূর্ণ সড়ককেন্দ্র মুক্তিফৌজের দখলে বাংলাদেশে পাক জঙ্গীশাহীর বিরুদ্ধে বাঙালি মুক্তিফৌজের স্বাধীনতা সংগ্রামের যে সব খবর মঙ্গলবার পাওয়া গেছে, তাতে প্রকাশ, প্রচণ্ড সংগ্রামের পর মুক্তিফৌজ নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল ছাগলনাইয়া অধিকার...

1971.05.01 | মুক্তিফৌজের পাল্টা আক্রমণে ছদ্মবেশী পাক-হানাদাররা পর্যুদস্ত | আনন্দবাজার পত্রিকা

মুক্তিফৌজের পাল্টা আক্রমণে ছদ্মবেশী পাক-হানাদাররা পর্যুদস্ত বয়ড়া সীমান্ত, ৩০শে এপ্রিল-আজ বিকালে বেনাপোলের সাদিপুরে একদল পাকিস্তানী হানাদার মুক্তিফৌজের ছদ্মবেশে হাত উঁচু করে এগিয়ে এসে মুক্তিফৌজের উপরই ঝাঁপিয়ে পড়তে গেলে মুক্তিযোদ্ধারা তা সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। অত্যন্ত...

1971.05.01 | গোয়ালন্দে অনূন্য একশ পাকসৈন্য নিহত | যুগান্তর

গোয়ালন্দে অনূন্য একশ পাকসৈন্য নিহত মুজিবনগর, ৩০শে এপ্রিল(ইউএনআই)- গতকাল বুধবার ফরিদপুরের নিকট গোয়ালন্দে একটি যুদ্ধে অন্তত ১শ’ পাকিস্তানী সৈন্য নিহত ও অস্ত্রশস্ত্র বোঝাই একটি স্টিমার নিমজ্জিত হয়েছে বলে আজ এখানে সংবাদ পাওয়া গিয়েছে। এই যুদ্ধে প্রায় ৯ ঘণ্টাকাল স্থায়ী হয়...

1971.04.28 | পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে মুক্তিফৌজের ব্যাপক গেরিলা তৎপরতা | যুগান্তর

পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে মুক্তিফৌজের ব্যাপক গেরিলা তৎপরতা আগরতলা, ২৭ শে এপ্রিল (পি টি আই)- বাংলাদেশের মুক্তিফৌজ পশ্চিম ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে গুপ্ত ও গেরিলা আক্রমণ যেমন চালিয়ে যাচ্ছেন, ওদিকে পাক্তিস্তান জঙ্গী বাহিনী আজ উত্তর-পূর্ব রণাঙ্গনে আসামের কাছাড় জেলার সংলগ্ন...

1971.04.27 | সিলেট ফ্রন্টে প্রতিরোধ ভাঙতে ব্যর্থ পাক আর্মি | হিন্দুস্থান স্ট্যান্ডার্ড

সিলেট ফ্রন্টে প্রতিরোধ ভাঙতে ব্যর্থ পাক আর্মি (অনুবাদ) আগরতলা, ২৬শে এপ্রিলঃ সিলেটের শেরপুর ফেরিঘাটে আজ দিনের প্রথমভাগে পাকিস্তানী বিমান ও স্থল বাহিনী একযোগে হামলা চালায়। টানা চারদিন হামলার চতুর্থদিনেও আজ বীরদর্পে পাকিস্তানি বাহিনীর হামলা রুখে দিয়েছে মুক্তিবাহিনী।...

1971.04.26 | বেনাপোলে মুক্তিফৌজের হাতে পাকিস্তানী গোলন্দাজ বাহিনী ঘায়েল | আনন্দবাজার পত্রিকা

বেনাপোলে মুক্তিফৌজের হাতে পাকিস্তানী গোলন্দাজ বাহিনী ঘায়েল বেনাপোল, ২৫ এপ্রিল- আজ যশোর রণাঙ্গনে মুক্তিফৌজের মূল ঘাঁটি দখল করতে এসে হানাদার দলের গোলন্দাজ বাহিনী ঘায়েল হয়। মুক্তিসেনাদের প্রচণ্ড পাল্টা আঘাতে তারা আধুনিক সমর সরঞ্জাম ফেলে পালায়। কিছু চীনা অফিসার...

1971.04.25 | ময়মনসিংহ ও ফরিদপুরে পাক আক্রমণ প্রতিহত | যুগান্তর

ময়মনসিংহ ও ফরিদপুরে পাক আক্রমণ প্রতিহত কৃষ্ণনগর, ২৪শে এপ্রিল মুক্তিফৌজ আজ বাংলাদেশের উত্তর ও দক্ষিণ খণ্ডে ময়মনসিংহ ও ফরিদপুরে পাকিস্তানী সৈন্যদের আক্রমণ প্রতিহত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি যে জেলায় সেই ফরিদপুরে মুক্তিফৌজ একটি পাকিস্তানী সৈন্যদলের সঙ্গে...