You dont have javascript enabled! Please enable it!

তুমলোক বাঙ্গালী হ্যায়, চাউল খাও

দুপুরে কোন রকম তারকারি ও প্লেট ছাড়াই মাটিতে লবন দিয়ে কিছু ভাত দেওয়া হয় এবং বলা হয় “তুমলোক বাঙ্গালী হ্যায়, চাউল খাও”। ২৫শে মার্চের পরে রাজশাহী শহরকে পাক বাহিনী  তাদের আয়ত্তে আনে। বাংলাদেশের স্বপক্ষের বিশেষ করে আওয়ামী লীগের কর্মীবৃন্দকে খুজতে থাকে এবং ধরে নির্দয়ভাবে...

টাকা কোথায় রেখেছ যদি না বলে দাও তাহলে তোমাদের দু’জনকেই গুলি করে মারা হবে।

আমার বর্তমান বয়স ৯৮ বছর। ১৯৭১ সালের ৪ ঠা এপ্রিলে সকাল ৮-৩০ মিনিটে ভারত ও তথাকথিত পাকিস্তানের খবর রেডিওর মাধ্যমে শুনছি এমন সময় দু’জন বিহারী ও তিনজন পাঞ্জাবী আমার বাসায় চলে আসে। বিহারী দুজন আমার পাড়া প্রতিবেশী। তারা আসার সাথে সাথে আমি রেডিও বন্ধ করে দেই। তারা সোজাসোজি...

আগস্ট মাসে আমার মেয়ে শান্তি কমিটির চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করে

এপ্রিলে পাকবাহিনী যশোর পুরোপুরি দখল করে নেয়। আমরা পালিয়ে যাই গ্রামে। সেখান থেকে ভারতে যাবার পথ না পেয়ে পুনরায় শহরে ফিরে আসি। জুলাই মাসের ১৭ তারিখে পাকসৈন্যরা আমাকে ডাক্তার খানা থেকে ধরে নিয়ে যায়। প্রথমে সার্কিট হাউসে নিয়ে গিয়ে ব্রিগেডিয়ারের সামনে হাজির করে।...

1971.07.21 | রাজাকারদের হাতে গ্রেফতার হবার পর নির্যাতন | বগুড়ায় জেনোসাইড

মোঃ ছানোয়ার হোসেন গ্রাম- বালীস্বর্বা ডাকঘর- পাঁচবিবি জেলা- বগুড়া ১৯৭১ সনের ২২ শে জুলাই রাজাকারদের হাতে গ্রেফতার হলে পাক বাহিনীরক্যাম্পে নিয়ে যাবার পর আমাকে গামছা দিয়ে চোখ বেঁধে দেয়। তারপর আরম্ভ হয় দৈহিক নির্যাতন। প্রায় ১৫/২০ জন পাঞ্জাবী ফুটবল খেলার মত লাথি...

Afzal Hossain (ভিডিও) | ভারতে পড়ে থাকা ৫২ মুক্তিযোদ্ধার কবরের খবর কেউ রাখেনি।

Afzal Hossain (ভিডিও) ভারতে পড়ে থাকা ৫২ মুক্তিযোদ্ধার কবরের খবর কেউ রাখেনি। মুক্তিযুদ্ধ | ১০০০ ভিডিওর নির্যাস | সংগ্রামের নোটবুক Bangladesh liberation struggle: Excerpts of 1000 Videos   আফজাল হোসেন আফজাল হোসেন একজন সমাজকর্মী। অরিজিন পশ্চিমবঙ্গ। শিলং থাকেন। সেখানে...

1971.12.14 | বুদ্ধিজীবীকে হুমকি দিয়ে আলবদরের চিঠি

বুদ্ধিজীবীকে হুমকি দিয়ে আলবদরের চিঠি Reference: বাংলাদেশে গণহত্যা ফজলুর রহমান, p ৬০ দৈনিক অবজার্ভার, ২১ ডিসেম্বর ১৯৭১ সংগ্রামের নোটবুক [pdf-embedder url=”https://songramernotebook.com/wp-content/uploads/securepdfs/2021/05/jamat-threats-.pdf”...

ধরা পড়ার পর আমাকে ফিল্ড ইন্টেলিজেন্সের কাছে অর্পণ করা হয়।

২০ শে মে ধরা পড়ার পর আমাকে ফিল্ড ইন্টেলিজেন্সের কাছে অর্পণ করা হয়। সেখানে হাবিলদার মেজর মাসুদ প্রথম লাঠি দিয়ে বেদম প্রহার শুরু করে। পরে শরীরের সমস্ত জামা কাপড় খুলে চিৎ করে ফেলে পায়ের তলাতে লাঠি দিয়ে বেদম প্রহার শুরু করে। সারাদিন অভুক্ত অবস্থাতেই এই প্রহার চলে। এরপর...

1971.12.08 | ১৯৭১ সালের ৮ ই ডিসেম্বর তারিখের ঘটনা

১৯৭১ সালের ৮ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে ৭ টার সময় আমি ভারতের খবর শুনছি। এমন সময় ৬জন বিহারী অস্ত্রশস্ত্র সহ আমাদের বাড়ী গিয়ে আমাকে ডাকে। আমিও রেডিও বন্ধ করে তাদের সম্মুখে এসে হাজির হই। আমাকে জিজ্ঞেস করল,  তোমার বাবা কোথায়?  আমি জবাব দিই, ঘুমিয়ে আছেন। আমি আমার...

রাত আটটার পর প্রতিদিন ৪/৫ জন করে হত্যা করে পুঁতে রাখে।

         ১৯৭১ সালের ১৫ ই অক্টোবর ২০/২৫ জন পাক মিলিটারী রাত প্রায় ১১ টায় আমাদের বাড়িতে চলে যায়। আমাদের বাড়ী ঘেরাও করে আমাকে নাম ধরে ডাকলে আমি ঘর হতে বেরিয়ে আসি। সঙ্গে সঙ্গে দুজন পাকসেনা আমার দুহাত ধরে ফেলে এবং গামছা দিয়ে পিঠমুড়া করে দুহাত বেঁধে ফেলে দেয়। তারপর ঘরের...