1971.06.02, Genocide, Newspaper (জয় বাংলা)
পাঞ্জাবী পুঁজিপতি ও সেনাবাহিনীর স্বার্থেই চালান হচ্ছে বাংলাদেশে গণহত্যা- সীমান্তগান্ধী খোদাই খিত্মতগার নেতা ও সীমান্তগান্ধী খান আবদুল গাফফার খান গত বাইশে মে এক বিবৃতিতে অবিলম্বে বাংলাদেশে পাঞ্জাবী সেনাবাহিনীর গণ-হত্যা বন্ধ করার দাবী জানিয়েছেন। জনাব গাফফার খান বলেন,...
1971.07.02, District (Rajshahi), Newspaper (জয় বাংলা), Torture and Mass Killing
রাজশাহীতে জঙ্গীশাহীর বর্বরতা অধ্যাপক আব্দুল হাফিজ সেদিনের কথা ভুলবো না। পুলিশ লাইনে পুলিশের সঙ্গে পাক সেনাদের যুদ্ধ হচ্ছে। আঠারোটি ঘণ্টার যুদ্ধ। পুলিশের হাতে রাইফেল, পাক সেনারা ব্যবহার করছে গোলা ও মর্টার। একটা অসম যুদ্ধে যা হতে পারে, এ যুদ্ধেও হয়েছিল ঠিক তাই তারিখটা...
1971.03.30, District (Dhaka), Genocide, Heroes & Wars, Newspaper (কালান্তর)
বর্বরতম গণহত্যায় তিন লক্ষ নিহত! তুরস্ক- ইরানের সঙ্গে সঙ্গে শাহীর গোপন পরামর্শ মুক্তিফৌজের হাতে দুটি সৈন্য ছাউনী : ঢাকায় প্রবল চাপ-বেতারকেন্দ্র অবরুদ্ধ বাঙলা দেশে পাক-সৈন্যদের তিনটি ছাউনীর দুটি মুক্তি বাহিনীর দখলে-কুমিল্লা ও যশোর। বাকী একটি -ঢাকা। সোমবার সকাল থেকে এই...
1971.04.04, District (Dhaka), Newspaper (কালান্তর), Torture and Mass Killing
মৃত্যুপুরী ঢাকা পাকিস্তান সৈন্যদের বীভৎস তাণ্ডব সম্পর্কে বৃটিশ মহিলা সিঙ্গাপুর, ৩ এপ্রিল (এ.পি) “আমার বাড়ি থেকে ঢাকা বিমান-বন্দরে আসার পথে অসংখ্য মৃতদেহ মাড়িয়ে আসতে হয়েছে। যে-দিকেই চোখ যায় শুধু মৃতদেহ। রাস্তার দু’ধার জোড়া মৃতস্তূপ। অধিকাংশই শিশু আর নারী।...
1971.04.11, Genocide, Newspaper (কালান্তর)
পাক-সৈন্যের সপ্তাহব্যাপী দৃষ্টান্তহীন নির্বিচার গণহত্যা ঢাকা প্রত্যাগত ছাত্র নেতার রোমহর্ষক বিবরণ (স্টাফ রিপোর্টার) কলকাতা, ১০ এপ্রিল-ঢাকায় ইয়াহিয়া ফৌজ ২৪ মার্চ থেকে সপ্তাহব্যাপী যে নির্বিচার হত্যা চালিয়েছে, হিটলারী গণহত্যা ছাড়া তার আর কোনও তুলনা মেলা ভার।...
1971.04.15, Newspaper (কালান্তর), বুদ্ধিজীবী হত্যা
বাঙলাদেশের বুদ্ধিজীবী নিধনযজ্ঞে ৬২ টি বলি কলকাতা, ১৪ এপ্রিল (ইউ এন)-পাকিস্তানের জঙ্গী বাহিনী কবি, ঔপন্যাসিক, শিক্ষাব্রতী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সরাসরি গুলি করে হত্যা করছে। ঢাকা, খুলনা যশোর ও রাজসাহীতে ২৫ ও ২৮ মার্চের গভীর রাতে ৬২ জনক বুলেটবিদ্ধ করা হয়েছে। সীমান্ত...
1971.05.12, Newspaper (কালান্তর), Torture and Mass Killing
বুড়িগঙ্গায় শত শত মৃতদেহ ভাসছে পাক ফৌজের অত্যাচার সম্পর্কে আওয়ামী লীগ নেতার বিবরণ: কলকাতা, ১১ মে (ইউ-এন-আই)-পাঁচ দিন আগেও ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে বুড়িগঙ্গায় শত শত মৃতদেহ ভাসতে দেখা গেছে। আওয়ামী লীগের জনৈক নেতা ঢাকা, ফরিদপুর ও যশোহর হয়ে আজ এখানে পৌঁছে বলেন, যে...
1971.12.10, Newspaper (জয় বাংলা), Torture and Mass Killing
ঢাকার অদূরে জানোয়ারদের নৃশংস হামলা কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন: বিদেশী পত্রিকার রিপোর্ট মার্চ-এপ্রিল নয়, নভেম্বরের শেষের দিকে ঢাকার অদূরে কয়েকটি গ্রামে কসাই ইয়াহিয়ার জানোয়ার বাহিনীর লোমহর্ষক হত্যাযজ্ঞের দু’একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সুইডেনের...
1971.09.16, Newspaper, বুদ্ধিজীবী
নতুন করিয়া বুদ্ধিজীবী গ্রেফতার শুরু (নিজস্ব বার্তা পরিবেশক) ঢাকাসহ বাংলাদেশের অধিকত অঞ্চলের বিভিন্ন শহরে আবার নূতন করিয়া শিক্ষক, শিল্পী, আইনজীবী সাংবাদিক তথা বুদ্ধিজীবী গ্রেফতার করা হইতেছে। জঙ্গীশাহীর নির্যাতনের ফলে অধিকাংশ বুদ্ধিজীবীই বন্ধুরাষ্ট্র ভারতে আশ্রয়...
1972.01.07, District (Natore), Newspaper (কালান্তর), Torture and Mass Killing
নাটোর বন্দিশিবিরের নারকীয় কাহিনি বিশেষ প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ (২৮) নাটোরে এক পাক বন্দিশিবিরে চার মাস আটক ছিলেন। পাক সেনাদের হাতে তাঁর যে মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছে, নিচে তার বিবরণ দেওয়া হলো। এ বিবরণ অসম্পূর্ণ,...