You dont have javascript enabled! Please enable it!

ছোটবাঘা জলাশয় বধ্যভূমি | সিলেট

ছোটবাঘা জলাশয় বধ্যভূমি, সিলেট সিলেট শহরতলির একটি জলাশয়ে গ্রেনেড, খাপসহ একটি বেয়নেট, কয়েকটি বেল্টের ছেঁড়া অংশ, ৫৮ রাউন্ড গুলিসহ একটি কঙ্কাল ও কিছু হাড়গোড় পাওয়া গেছে। শহর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে টুলটিকর গ্রামের ছোটবাঘা জলাশয়ে গ্রামের কিছু কিশোর মাছ ধরতে গিয়ে...

ছাতার গ্রাম গণহত্যা | সিলেট

ছাতার গ্রাম গণহত্যা, সিলেট গ্রামটির দূরত্ব সিলেটের গোয়াইনঘাট থেকে মাত্র দুই মাইল। এই গ্রামের বেশ কিছু লোক মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তখন প্রাণপণ যুদ্ধ করছেন। ব্যাপারটা সহ্য করতে পারল না পাকবাহিনীর সহযোগী রাজাকাররা। তাদের মাধ্যমেই মুক্তিবাহিনীর খবর পৌঁছে গেল পাক...

1971.04.28 | ছাতক বাজার গণহত্যা | সিলেট

ছাতক বাজার গণহত্যা, সিলেট সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা মুক্তিযুদ্ধে এক গৌরবময় ভূমিকা পালন করেছে। এ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর মুখোমুখি যুদ্ধ হয়েছে অনেকগুলো। এসব যুদ্ধে প্রাণ দিয়েছেন বাংলার বহু শ্রেষ্ঠ সন্তান। যুদ্ধে শহীদ হওয়া ছাড়াও পাকবাহিনী কয়েকশ...

চৈলাখেল গণহত্যা | সিলেট

চৈলাখেল গণহত্যা, সিলেট ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট জেলার জৈন্তাপুরের চৈলাখেলা গ্রামের আদর কাপুলে মুক্তিযোদ্ধারা সারি ব্রিজ উড়িয়ে দিলে পাকহানাদার বাহিনীর সদস্যরা গণহত্যা চালায়। তারা চৈলাখেল গ্রামের নিরীহ মানুষগুলোকে ধরে এনে একসাথে জড়ো করে এবং গুলি...

চারগ্রাম গণহত্যা | সিলেট

চারগ্রাম গণহত্যা, সিলেট চারগ্রাম সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রাম। এখানে রয়েছে ছোট একটি বাজার। জকিগঞ্জ দখল করার পর এই বাজারে ক্যাম্প প্রতিষ্ঠা করে পাকবাহিনী। পাশাপাশি পাকবাহিনীর সাহায্যে অনতিবিলম্বেই এগিয়ে আসে তাদের এ দেশীয় দোসররা। নাম লেখায় তারা রাজাকার...

1971.04.25 | চারখাই গণহত্যা | সিলেট

চারখাই গণহত্যা, সিলেট ২৫ এপ্রিল পাকিস্তানি সৈন্যরা সিলেটের চারখাই এসে ক্যাম্প স্থাপন করে পীর বাড়িতে। পীর ইয়াজ মিয়া তাপাদার বাধ্য হন তাদের প্রাণের ভয়ে একটি ঘর ছেড়ে দিতে। জামায়াতের নেতারা ওই সময় এসে হানাদার সৈন্যদের সাথে দেখা করে। জানা যায়, জামায়াত নেতারা ওইদিন...

চকেরবাজার নির্যাতন কেন্দ্র | সিলেট

চকেরবাজার নির্যাতন কেন্দ্র, সিলেট ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারেরা সিলেটের কালাগঞ্জের চকের বাজারকে নির্যাতন কেন্দ্রে পরিণত করে। সিলেটের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালিদের বন্দি করে আনত পাকবাহিনী ও...

ঘাগটিয়া গ্রাম গণহত্যা | সিলেট

ঘাগটিয়া গ্রাম গণহত্যা, সিলেট কুলাউড়া শহরের প্রায় দুই মাইল পূর্বে ঘাগটিয়া গ্রাম। এ গ্রামের আবদুর রশিদ পংকু ছিলেন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সৈনিক। চা বাগানের তত্ত্বাবধায়ক জামাল তাঁকে ধরার জন্য পাকবাহিনী নিয়ে যায় তাঁর বাড়িতে কিন্তু পংকু তখন ভারতে। মুক্তিযুদ্ধে...

গৌরীনগর গ্রাম গণহত্যা | সিলেট

গৌরীনগর গ্রাম গণহত্যা, সিলেট সিলেটের গোয়াইনঘাট উপজেলার এ গ্রামটিকে একটি নিরেট পাড়া-গ্রামই বলা যায়। সালুটিকর ফেরিঘাট হয়ে সিলেটের সাথে এর যোগযোগ। এখানেও পাকিস্তানি হানাদার বাহিনী গড়ে তোলে একটি শক্ত ঘাঁটি বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে এখানে হত্যা করা হতো।...

গোয়ালাবাজার গণহত্যা | সিলেট

গোয়ালাবাজার গণহত্যা, সিলেট সিলেটের বিশ্বনাথ থানার গোয়ালাবাজার গ্রামে একদিন হানা দেয় পাক পশুরা। বাড়ি থেকে আটক করে আবদুল মান্নান চৌধুরীকে। একইভাবে পাকসেনারা আটক করে গদিয়ার চর গ্রামের আবদুল মনাফ ও মোড়লদাশ গ্রামের তোতা মিয়াকে। নির্মমভাবে হত্যা করা হয় তাঁদের...