You dont have javascript enabled! Please enable it!

তেজগাঁও কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইন্সটিটিউট বধ্যভূমি

তেজগাঁও কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইন্সটিটিউট বধ্যভূমি ঢাকার তেজগাঁও কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইন্সটিটিউটের ২৭, ২৩ ও ৩৭ নং স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণের মাটি খুঁড়ে হাত-চোখ বাধা বেশ কয়েকজনের গলিত লাশ উদ্ধার করা হয়। লাশগুলো সনাক্ত করা না গেলেও পুলিশের অনুমান, সম্ভবত এঁরা ছিলেন...

ঠাটারী বাজার মৎসপট্টি বধ্যভূমি

ঠাটারী বাজার মৎসপট্টি বধ্যভূমি ঢাকার ঠাটারী বাজার মৎসপট্টির পিছনে একটি বধ্যভূমি ছিল। নবাবপুর বিসিসি রোডের রাজাকার ক্যাম্প থেকে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তারকৃত দু’জন রাজাকারের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়। ঐ রাজাকাররা জানায়, যুদ্ধের সময় তারা এখানে অসংখ্য বাঙালিকে...

ধলপুর ডিপো গণকবর

ধলপুর ডিপো গণকবর ঢাকার ধলপুর ডিপো এলাকায় ছিল গণকবর। যুদ্ধকালে ধলপুর ময়লা ডিপো নামে পরিচিত স্থানটির বিভিন্ন বিশাল গর্তে অসংখ্য মানুষকে মাটিচাপা দেওয়া হয়। ঢাকা পৌরসভা কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঢাকা শহরের নানা জায়গা থেকে আনা লাশগুলো ধলপুর ডিপো এলাকার গর্তে মাটিচাপা দেওয়া...

রাইনখোলা বধ্যভূমি

রাইনখোলা বধ্যভূমি স্বাধীনতার পরপরই ঢাকার মিরপুরের রাইনখোলা এলাকার বধ্যভূমিকে চিহ্নিত করা হয়। একটি উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে রাইনখোলা এলাকার ‘ডুইপ’ প্রকল্পে বধ্যভূমিটির সন্ধান পাওয়া যায়। সেখানে একটি স্যুয়রেজ রিজার্ভারে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মুক্তিযুদ্ধের সময়...

হরিরামপুর গোরস্থান বধ্যভূমি

হরিরামপুর গোরস্থান বধ্যভূমি ঢাকার মিরপুরের হরিরামপুরে বধ্যভূমি রয়েছে। হরিরামপুর গোরস্থান সংলগ্ন একটি গর্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। তার মধ্যে যে চারজন বুদ্ধিজীবীর লাশ সনাক্ত করা হয়, তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস...

বসিলা ইটখোলা বধ্যভূমি

বসিলা ইটখোলা বধ্যভূমি ঢাকার মিরপুরের বসিলার ইটখোলা বধ্যভূমিতে পাক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোকদের ধরে এনে হত্যা করত। স্বাধীনতার পর এখানে বহু মানুষের মাথার খুলি ও হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।  (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক সংবাদ, ২৩ জানুয়ারি...

মিরপুর বাংলা কলেজ বধ্যভূমি

মিরপুর বাংলা কলেজ বধ্যভূমি স্বাধীনতা যুদ্ধকালে পাকবাহিনী ঢাকার বিভিন্ন স্থান থেকে মানুষজন ধরে ঢাকার মিরপুর বাংলা কলেজের পিছনে এনে হত্যা করত। স্বাধীনতার পর এই স্থানে নরকঙ্কাল ছড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া এখান থেকে আরও পাওয়া গেছে মেয়েদের শাড়ি, ব্লাউজ, চুল প্রভৃতি। এই...

শিয়ালবাড়ি বধ্যভূমি

শিয়ালবাড়ি বধ্যভূমি ঢাকার কেন্দ্র থেকে ১৩ মাইল উত্তরে মিরপুরের উপকণ্ঠে শিয়ালবাড়ি ছিল একটি গ্রাম। বর্তমানে এটি মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের অদূরে প্রশিকা ভবনের পিছন দিকে অবস্থিত। যুদ্ধকালে শিয়ালবাড়ি এলাকাটিকে পাক হানাদার বাহিনী বধ্যভূমি ও গণকবর হিসেবে ব্যবহার করে। যুদ্ধের...

মোহাম্মদপুর থানা উত্তর সীমান্ত বধ্যভূমি

মোহাম্মদপুর থানা উত্তর সীমান্ত বধ্যভূমি ঢাকার মোহাম্মদপুর থানার উত্তর সীমান্তে পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবরগুলোতে শতশত মানুষের কঙ্কাল রয়েছে বলে গ্রামবাসীরা জানান। পাকহানাদার বাহিনী ও রাজাকার-আলবদরেরা নারী-পুরুষ-শিশু নির্বিশেষে নিরীহ বাঙালিদের হত্যার পর...

আদাবর গণকবর

আদাবর গণকবর ঢাক্র মোহাম্মদপুর জয়েন্ট কলোনি ও কল্যাণপুর বাস ডিপোর মাঝামাঝি আদাবর গ্রামটি অবস্থিত ছিল। ১৯৭২ সালে এখানে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া যায়। এসব গণকবর থেকে শতশত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। পাকিস্তানি সেনা বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনী এখানে ব্যাপক...