You dont have javascript enabled! Please enable it!

অভয়নগর গণকবর

অভয়নগর গণকবর ১৯৭১ সালের ২৯ মার্চ ৭ ট্রাক ভর্তি লাশ নিয়ে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে পাক সেনারা। এ সময় রেলওয়ে স্টেশনের রুস্তম আলী সরদার (গার্ড এ ডাউন এক্সপ্রেস), এস এম (গার্ড ৬৪ ডাউন প্যাসেঞ্জার), সালেহ আহমেদ, নওয়াব আলী (চেকার), আইনুল হক...

রূপদিয়া নীলকুঠি বধ্যভূমি যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে ভৈরব নদের তীরে অবস্থিত উপ-মহাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ নীলকুঠি পরবর্তীতে ৭১ সালের বদ্ধভুমিটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। রূপদিয়ার এই নীলকুঠিকে অভিশপ্ত নীলকুঠি মহান স্বাধীনতা যুদ্ধের সময় বধ্যভূমিতে...

লোয়াইউনি বধ্যভূমি

লোয়াইউনি বধ্যভূমি মুক্তিযুদ্ধকালে কুলাউড়া উপজেলার লোয়াইউনি চা বাগানের হাটুভাঙ্গা পাহাড়ের কাছে পার্শ্ববর্তী রাজনগর উপজেলার মুন্সীবাজার, খলাগ্রাম ও করিমপুর চা বাগানের ৪ জনকে পাকসেনারা গুলি করে হত্যা করে। এছাড়াও এখানে যুদ্ধচলাকালে পাকসেনাদের মাইন বিস্ফোরণে মারা যান তিন...

খলাগাঁও বধ্যভূমি

খলাগাঁও বধ্যভূমি রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর গ্রামে ১ মে পাক হানাদার বাহিনী নগেন্দ্র নারায়ণ বিশ্বাস ও তার ভাতিজা মণি বিশ্বাসকে লঙ্গু ছড়ার পাড়ে গুলি করে হত্যা করে। একই দিনে পার্শ্ববর্তী মুন্সিবাজারে লুটপাট চালায় এবং গ্রামে ঢুকে সনৎ ঠাকুর। ছায়া শীল, খোকা...

উত্তর ঘরগাঁও বধ্যভূমি

উত্তর ঘরগাঁও বধ্যভূমি স্কুল শিক্ষক রজনী দেব, রমনী দেব, বিনোদ বিহারী শর্মা ও মগু দেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘরগাঁও প্রাইমারি স্কুলের পাশে গুলি করে হত্যা করে। (সূত্র: শহীদ রজনী দেবের ছেলে রঘুনন্দন...

জুড়ি জনতা ব্যাংক বধ্যভূমি

জুড়ি জনতা ব্যাংক বধ্যভূমি মৌলভীবাজারে জুড়ি উপজেলা সদরের জনতা ব্যাংক ভবনের পেছনে রয়েছে একটি পুকুর স্বাধীনতার পর এখানে অনেক নরকঙ্কাল পাওয়া যায়। এর মধ্যে মুক্তিযোদ্ধা জুয়াদ আলী, সফিকুর রবের কঙ্কাল চিহ্নিত করা সম্ভব হয়। এছাড়া এখানে বহু বিকৃত লাশের মাঝে মেয়েদের শাড়ি,...

শাহবাজপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমি

শাহবাজপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বধ্যভূমিতে অনেক লোককে হত্যা করে পাক হানাদাররা। একাত্তরের জুলাইয়ে রাজাকাররা বহু নিরীহ বাঙালিকে ধরে পাকসেনাদের হাতে তুলে দেয়। তাঁদের অন্যতম হচ্ছেন- মো....

খাগটেকা আখড়া বধ্যভূমি

খাগটেকা আখড়া বধ্যভূমি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের খাগটেকা গ্রামের ‘খাগটেকা আখড়ার’ পুবদিকে এ বধ্যভূমি। এপ্রিলের শেষ দিকে পাকহানাদাররা এই বধ্যভূমিতে অনেককে গুলি করে হত্যা করে। তাঁদের কয়েকজনের নাম হচ্ছে – রাজেন্দ্র দাস, রাজকিশোর দাস, আব্দুল আওয়াল প্রমুখ।...

দাসের বাজার বধ্যভূমি

দাসের বাজার বধ্যভূমি মৌলভীবাজারের বড়লেখায় দাসের বাজার বধ্যভূমিটি মুক্তিযুদ্ধের গণহত্যার নিদর্শন বহন করছে। পাকহানাদাররা এই বধ্যভূমিতে বহু বাঙালিকে হত্যা করেছে। তারা দাসের বাজারের ন্যাপ কর্মী কুনু মিয়া, দক্ষিণ লঘাটি গ্রামের জহরলাল দাস, তালুকদার পাড়ার গোঁপেন্দ্রনাথ,...

দেওয়াছড়া চা বাগান বধ্যভূমি

দেওয়াছড়া চা বাগান বধ্যভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম দিকে টিলাময় স্থানটি ঘিরে গড়ে উঠেছে টি বোর্ডের একটিচা বাগান-দেওয়াছড়া। একাত্তরের ৩ এপ্রিল পাকবাহিনী মৌলভীবাজার থেকে দেওয়াছড়া চা বাগানে আসে। তারা সেদিন সকল শ্রমিককে রেশন গ্রহণের আহ্বান জানায়।...