You dont have javascript enabled! Please enable it!

বামুনিয়া গণহত্যা নীলফামারী

ডোমারের বামুনিয়া পাড়ায় পাকিস্তানি দালালদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা ব্যাপক গণহত্যা করে। পাকিস্তানি বাহিনী বহুবার আক্রমণ করে প্রতিবারই লুটতরাজ, অগ্নিসংযোগ ও গণহত্যা করেছিল। হায়েনারা একদিনেই বামুনিয়া পাড়ার হেমন্ত কুমার রায়ের পরিবারের ৫ জন সদস্যকে হত্যা করেছিল। যার মধ্যে তাঁর স্ত্রী, পুত্র ও কন্যা রয়েছে। বামুনিয়া গণহত্যার শিকার যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
১ শহিদ খাসা বিবি স্বামী তাহেরুল্লাসহ সরকার বাকডোকরা, ডোমার
২ শহিদ সুরমা বালা হেমন্ত কুমার রায় বামুনিয়া, ডোমার
৩ শহিদ সুরবালা রায় স্বামী হেমন্ত কুমার বামুনিয়া, ডোমার
৪ শহিদ হেমন্ত কুমার রায় অজ্ঞাত বামুনিয়া, ডোমার
৫ শহিদ বাবলু রায় হেমন্ত কুমার রায় বামুনিয়া, ডোমার
৬ শহিদ বাচ্চুরাম রায় হেমন্ত কুমার রায় বামুনিয়া, ডোমার
৭ শহিদ মজিন রায় অজ্ঞাত বামুনিয়া, ডোমার
৮ শহিদ বারিন্দ্রনাথ কুণ্ডু বসন্তু কুমার কুণ্ডু রাউতা, ডোমার
৯ শহিদ গেন্থর কুমার কুণ্ডু অজ্ঞাত থানাপাড়া, ডোমার
১০ শহিদ বারীন কুন্ডু অজ্ঞাত ডোমার সদর, ডোমার

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম