৬ জুলাই মঙ্গলবার ১৯৭১

প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ইরান ও আফগানিস্তান সফরের প্রথম পর্যায়ে তেহরানের উদ্দেশে করাচি ত্যাগ করেন।  পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল এ. এম. কে. নিয়াজী সিলেট এলাকার সীমান্ত ঘাঁটিসমূহ পরিদর্শন করেন এবং জোয়ানদের মনােবল অটুট রাখার পরামর্শ দেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান