|
শিরোনাম |
সূত্র | তারিখ |
| দক্ষিণ-পশ্চিম জোন প্রশাসনিক কাউন্সিল রিলিফ সাব-কমিটির সভার কার্যবিবণী | বাংলাদেশ সরকার, দক্ষিণ-পশ্চিম জোন-১ | ৩ অক্টোবর, ১৯৭১ |
আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল,দক্ষিণ-পশ্চিম জোন-১ এর রিলিফ সাব-কমিটির সভা ৩/১০/৭১ তারিখের দুপুর ১টায় আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সদস্যগনঃ
| ১. জনাব তফিজুদ্দিন আহমেদ,এমপিএ,পাবনা
২. ’’ সাহিউদ্দিন,এমএনএ,কুস্টিয়া ৩. ’’ ইউনুস আলী,এমপিএ,কুস্টিয়া ৪. ’’ জহুরুল হক রেজা,এমপিএ,কুস্টিয়া ৫. ’’ গোলাম হাসনাইন,এমপিএ,পাবনা ৬. ’’ আব্দুর রব,এমপিএ,পাবনা ৭. ’’ গোলাম কিবরিয়া,এমপিএ
|
সদস্য
’’ ’’ ’’ ’’ ’’ ’’ |
১. সভায় সভাপতিত্ব করার জন্য মনোনীত হন জনাব সাহিউদ্দিন,এমএনএ,কুস্টিয়া।
২.সভায় সর্বসম্মতিক্রমে আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল,দক্ষিণ-পশ্চিম জোন-১ এর রিলিফ সাব-কমিটির চেয়ারম্যান হিসেবে জনাব তফিজুদ্দিন আহমেদ,এমপিএ, পাবনা, মনোনীত হয়েছন।
(সাহিউদ্দিন) এমএনএ
সভাপতি