You dont have javascript enabled! Please enable it!

রিভারভিউ হাইস্কুল বধ্যভূমি

পাক হানাদার বাহিনী কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুলসহ শহরের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে। তারা বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন ধরে এনে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে। (সূত্রঃ যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪১১; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৫)