You dont have javascript enabled! Please enable it!

কক্সবাজারের অন্যান্য বধ্যভূমি

“মুক্তিযুদ্ধে চট্টগ্রাম” বিষয়ক গবেষক অধ্যাপক মাহবুবুল হক জানান, কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়া, শহরতলির কুতুবদিয়া পাড়ার “ফদনার ডেইল” ও উত্তর নুনিয়াছড়ার শেষ সীমানা “গোলার জুড়া” এলাকায় কয়েকজন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু সেখানে স্মৃতি চিহ্ন আর নেই। তিনি বলেন, “মধ্যম নুনিয়াছড়া ফিসারি ঘাট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা ফরহাদসহ ৬জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়”। এ তথ্য দিয়ে তিনি জানান ওই এলাকায় তার বাড়ি হওয়ায় এ ঘটনা সম্পর্কে তিনি নিশ্চিত।