You dont have javascript enabled! Please enable it!

উত্তরপ্রদেশ একলক্ষ উদ্বাস্তুকে স্থান দেবে এলাহাবাদ, ২৫ জুলাই–রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ড. রাজেন্দ্রকুমারী বাজপেয়ী আজ এখানে বলেন, উত্তর প্রদেশ বাংলাদেশের এক লক্ষ উদ্বাস্তুকে স্থান দেবে।

শ্ৰীমতী বাজপেয়ী এখান থেকে ২০ কিলােমিটার দূরে ইরাফতগঞ্জ শিবির পরিদর্শন করেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে এক পতিত জমিতে এই শিবিরটি নিমাণ করা হয়। ইরাদাতগঞ্জ শিবিরে আরও দু হাজার উদ্বাস্তু এল।

–পিটিআই। ২৬ জুলাই ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা