রামচন্দ্রপুর বধ্যভূমি
গাইবান্ধা রামচন্দ্রপুর বধ্যভূমি রংপুর তথা উত্তরাঞ্চলের অন্যতম বড় বধ্যভূমি। এখানে পাকিস্তানি বাহিনী বহু নর-নারীকে হত্যা করেছিল। স্থানীয় ও বহিরাগত বাঙালিরা এখানে হত্যাকাণ্ডের শিকার হন। যাঁদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা উল্লেখযোগ্য। হতভাগ্য শহিদদের লাশ উন্মুক্তস্থানে পড়ে থেকে কুকুর শৃগালে আহার হয়েছিল। শহিদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো রচিত হয়নি। এ পর্যন্ত রামচন্দ্রপুর বধ্যভূমিতে যাঁদের সমাধি হয়েছে তাঁদের সংখ্যা অনেক। যার মধ্যে সংখ্যালঘু শ্রেণির সদস্যরাও রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে সংখ্যালঘু শহিদদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তা এখানে উল্লেখ করা হলো—
| ক্র. | শহিদের নাম | পিতার নাম | ঠিকানা |
| ১ | শহিদ রামবল্লভ কর্মকার | রামনারায়ন কর্মকার | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ২ | শহিদ রাজেন্দ্রনাথ শীল | রাজবিহারী শীল | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৩ | শহিদ অতুল চন্দ্র প্রামানিক | কুমুদ চন্দ্র প্রামানিক | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৪ | শহিদ কুমুদ চন্দ্র প্রামানিক | বঙ্গবিহারী প্রামানিক | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৫ | শহিদ জ্ঞানেন্দ্র নাথ দাস | অজ্ঞাত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৬ | শহিদ উপেন্দ্রনাথ প্রামানিক | হরিনাথ প্রামানিক | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৭ | শহিদ ক্ষুদিরাম | হরিকান্ত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৮ | শহিদ গেন্থরহরি | রাজেন্দ্রনাথ পন্ডিত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৯ | শহিদ নরেন্দ্রনাথ সরকার | রাজেন্দ্রনাথ পন্ডিত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১০ | শহিদ সীতারাম | রাম হরি | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১১ | শহিদ চেংটু মন্ডল | অজ্ঞাত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১২ | শহিদ কালু দাস | অজ্ঞাত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১৩ | শহিদ গাদু সরকার | গয়ানাথ সরকার | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১৪ | শহিদ মুকুন্দ শীল | অজ্ঞাত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১৫ | শহিদ বালু রাম দাস | অজ্ঞাত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১৬ | শহিদ মহিন্দ্র নাথ দাস | অজ্ঞাত | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ১৭ | শহিদ রমেশ চন্দ্র সরকার | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ১৮ | শহিদ মনিন্দ্র লাল সরকার | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ১৯ | শহিদ গগণ চন্দ্র দাস | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ২০ | শিবচরণ সরকার | ডাঃ হরিদাস সরকার | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২১ | শহিদ বিনোদ বিহারী সরকার | গয়ানাথ সরকার | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২২ | শহিদ খোকা রাম মহন্ত | বিজুনাথ মহন্ত | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২৩ | শহিদ যতীন্দ্রনাথ সরকার | ভগিরাত সরকার | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২৪ | শহিদ সীতা রাণী | বিনয়কৃষ্ণ | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২৫ | শহিদ তরঙ্গিনী বালা | যোগেশ চন্দ্র | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২৬ | শহিদ বিশু রাম | খোকারাম | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ২৭ | শহিদ কিনু প্রধান | পূর্ণচন্দ্র প্রধান | হাসানখোর, পলাশবাড়ী |
| ২৮ | শহিদ কালু রাম দাস | নগেন্দ্রনাথ | হাসানখোর, পলাশবাড়ী |
| ২৯ | শহিদ মহিম চন্দ্র | খগেন্দ্র চন্দ্র | হাসানখোর, পলাশবাড়ী |
| ৩০ | শহিদ কুসুম বালা | কেশর চন্দ্র | হাসানখোর, পলাশবাড়ী |
| ৩১ | শহিদ রাশমনি সরকার | ভরসারাম সরকার | হাসানখোর, পলাশবাড়ী |
| ৩২ | শহিদ মেনুকা বালা | শ্যামসুন্দর | হাসানখোর, পলাশবাড়ী |
| ৩৩ | শহিদ সুধা বালা | পঞ্চারাম | হাসানখোর, পলাশবাড়ী |
| ৩৪ | শহিদ শুটকু পাগলা | পঞ্চানন | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৩৫ | শহিদ ভগবান চন্দ্র শীল | ক্ষুদিরাম চন্দ্র শীল | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৩৬ | শহিদ প্রফুল্ল চন্দ্র শীল | ক্ষুদিরাম চন্দ্র শীল | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৩৭ | শহিদ নিতাই চন্দ্র কর্মকার | কালীপদ কর্মকার | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৩৮ | শহিদ সন্ধ্যা রাণী | প্রিয়নাথ | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৩৯ | শহিদ নিমাই চন্দ্র কুড়ি | নিতাই চন্দ্র কুড়ি | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৪০ | শহিদ শিমন্ত শীল | সুশীল চন্দ্র শীল | কাশিয়াবাড়ী, পলাশবাড়ী |
| ৪১ | শহিদ ভোলা | ভানু | মহদিপুর, পলাশবাড়ী |
| ৪২ | শহিদ কেরু | গোপাল | মহদিপুর, পলাশবাড়ী |
| ৪৩ | শহিদ ধীরেন | টুরু | মহদিপুর, পলাশবাড়ী |
| ৪৪ | শহিদ চেংটু | ধরণী | মহদিপুর, পলাশবাড়ী |
| ৪৫ | শহিদ যতীন | হরিবোলা | মহদিপুর, পলাশবাড়ী |
| ৪৬ | শহিদ মহিন্দ্রনাথ দাস | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ৪৭ | শহিদ মুকুন্দ শীল | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ৪৮ | রমেশ চন্দ্র সরকার | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ৪৯ | শহিদ মণিন্দ্র লাল সরকার | অজ্ঞাত | পবনাপুর, পলাশবাড়ী |
| ৫০ | শহিদ সরোদিনী | কেশব চন্দ্র দাস | হাসানখোর, পলাশবাড়ী |
| ৫১ | শহিদ লাল বিহারী | অজ্ঞাত | হাসানখোর, পলাশবাড়ী |
| ৫২ | শহিদ খুদি রাণী | পরাণ সাধু | হাসানখোর, পলাশবাড়ী |
| ৫৩ | শহিদ শ্যামলী রাণী | বাদল সরকার | রামচন্দ্রপুর, পলাশবাড়ী |
| ৫৪ | শহিদ মহিম ঋষি | অজ্ঞাত | অজ্ঞাত |
| ৫৫ | শহিদ দেবেন্দ্রনাথ সরকার | অজ্ঞাত | অজ্ঞাত |
| ৫৬ | শহিদ সঙ্ক রাণী | অজ্ঞাত | অজ্ঞাত |
পূর্ণাঙ্গ তালিকা নয় রামচন্দ্রপুর বধ্যভূমিতে অসংখ্য নর-নারীর সমাধি রয়েছে।
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম