প্রধান সেনাপতির প্রতিবাদ

এমি আরেকটা মিথ্যা সংবাদ হচ্ছে বাংলাদেশের ভেতরে ভারতীয় অনুপ্রবেশকারীরাই গেরিলা যুদ্ধ চালাচ্ছে বলে রেডিও পাকিস্তানের ঘােষণা। তাদের এ ঘৃণ্য প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্ণেল ওসমানী। মুজিবনগর থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে কর্ণেল ওসমানী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্যই ইয়াহিয়া খান এই মিথ্যা প্রচারনায় আশ্রয় নিয়েছেন। আসলে বাংলাদেশের ভেতরে যুদ্ধ করেছে মুক্তিবাহিনীর গেরিলারা কোনাে ভারতীয় নয়।

মুক্তবাংলা ১: ৭

১ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯